মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২২, ৭:০১ অপরাহ্ন আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত

নিহতরা হলো- সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দেওড়া গ্রামের কামাল মিয়ার ছেলে সালমান মিয়া (১৬) এবং একই গ্রামের রমিজ উদ্দিনের ছেলে শরীফ উদ্দিন (১৬)। এ ঘটনায় দেওড়া গ্রামের সাজিদুর রহমানের ছেলে আনাস (১৭) গুরুতর আহত হয়েছেন। তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু জানান, রাতে সিলেটগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী সালমান ও শরীফ নিহত হন। এ ঘটনায় আরেক আরোহী আনাস গুরুতর আহত হন। দুর্ঘটনার পরই ঘাতক ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।