ঢাকার বায়ু আজ অস্বাস্থ্যকর, অবস্থান ৭ম

তথ্যমতে, আজ বিশ্বের ৭টি শহরের বাতাস রয়েছে অস্বাস্থ্যকর অবস্থায়। এসময়ে বিপজ্জনক অবস্থায় রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাইয়ের বাতাস।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় আইকিউ এয়ারের ওয়েবসাইটে দেখা গেছে, আইকিউ এয়ারের সূচকে আজ ঢাকার স্কোর ১৫৪, অবস্থান ৭ম। অন্যদিকে ৩৩০ স্কোর নিয়ে দূষণের শীর্ষস্থানে রয়েছে চিয়াং মাই।
তালিকায় দেখা গেছে, ঢাকা ছাড়াও পাকিস্তানের লাহোর, সৌদি আরবের রিয়াদ, চীনের শেনইয়াং, ভারতের কলকাতা, নেপালের কাঠমান্ডু এবং ভিয়েতনামের হ্যানয়ের বায়ু রয়েছে অস্বাস্থ্যকর অবস্থায়।
আইকিউ এয়ারের ওই তালিকায় মোট ৬টি শ্রেণিতে রাখা হয়েছে বিশ্বের ১০০টি শহরকে। ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০১-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হয়। আজ ওই অবস্থানেই রয়েছে চিয়ায় মাই।
এর পরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)।
তালিকা অনুযায়ী, ভালো বায়ুর তালিকায় শূন্য স্কোর নিয়ে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের সল্ট লেক সিটি।

