বঙ্গবাজার ঘটনার জন্য দায়ী সরকার : ফখরুল

সরকার উন্নয়নের কথা বলে, অথচ দেশে আগুন নেভানোর প্রয়োজনীয় সরঞ্জাম নেই।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল। এ সময় আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দেয়ার দাবিও জানান তিনি।
মির্জা ফখরুল আরও বলেন, গণতন্ত্রকে আরো সংকুচিত করতেই সারাদেশে বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। ক্ষমতা টিকিয়ে রাখতে পুলিশকে ফের ব্যবহার করছে সরকার।
আন্দোলনের মাধ্যমে সরকারের সকল অপকর্মের জবাব দেয়া হবে বলে জানান বিএনপি মহাসচিব। বলেন, সম্প্রতি র্যাব নিয়ে জার্মানির গণমাধ্যম, ‘ডয়েচে ভেলের’ রিপোর্টই প্রমাণ করে, দেশে কী ভয়ংকর অবস্থা বিরাজ করছে।
গত ৪ এপ্রিল দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

