বাংলাদেশ-ভারত উন্নয়নের পরিপূরক

বৃহস্পতিবার (৬ এপ্রিল) ভারতীয় হাইকমিশনে ‘ভারত বিচিত্রা’ পত্রিকার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এর বিশেষ সংস্করণের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রণয় ভার্মা বলেন, ভারত ও বাংলাদেশ এমন একটি চমৎকার সম্পর্ক উপভোগ করছে, বিশ্বে যার জুড়ি মেলা ভার।
তিনি আরো বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেয়। আমরা প্রায়ই যেমনটি বলে থাকি, আমাদের কাছে প্রতিবেশী প্রথম, আসলে প্রতিবেশী দ্বিতীয় বাংলাদেশই প্রথম।
ভারতীয় হাইকমিশনার বলেন, ভারত যখন জি-টোয়েন্টির প্রেসিডেন্ট হয়, নয়াদিল্লি সেই গুরুত্বপূর্ণ বহুজাতিক প্ল্যাটফর্মের আলোচনায় যোগ দিতে বাংলাদেশকে বিশেষ অতিথি দেশ হিসেবে আমন্ত্রণ জানায়।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা।

