মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

রোনালদোর পর শীর্ষে মেসি

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৩, ১:৪২ পূর্বাহ্ন আপডেট: ১৬ মে ২০২৬, ৭:৩০ পূর্বাহ্ন
রোনালদোর পর শীর্ষে মেসি

ইউরোপে খেলা ফুটবলারদের মধ্যে ক্লাব ফুটবলে সর্বোচ্চ গোল করা খেলোয়াড় এখন মেসি। আর এই মাইলফলক স্পর্শ করার পথে তিনি কেড়ে নিয়েছেন রোনালদোর একটি রেকর্ডও। এতদিন ৭০১টি গোল নিয়ে ইউরোপের শীর্ষ লিগে সমান গোলের মালিক ছিলেন মেসি ও রোনালদো। গত রাতের ম্যাচে ৭০২তম গোলটি করে রোনালদোকে পেছনে ফেলেন মেসি। বর্তমানে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলের মালিক ‘এলএমটেন’।

১৮ বছরে ৭০২টি গোল করতে মেসিকে হয়েছে ৮৪৬টি ম্যাচ। আর ৭০১ গোল করতে রোনালদোকে খেলতে হয়েছে ৯৪৯টি ম্যাচ। ইউরোপ ছেড়ে সৌদি আরবে চলে যাওয়ায় মেসিকে ছাড়িয়ে যাওয়ার আপাতত কোনো সুযোগ নেই রোনালদোর সামনে।

একই রাতে মেসি আরও একটি মাইলফলক ছুঁয়েছেন। নিসের বিপক্ষে মাঠে নামার আগপর্যন্ত ক্লাব ফুটবলে মেসির গোলে অবদানের সংখ্যা ছিল ৯৯৮। কাল নিজে গোল করে প্রথমে সেটিকে ৯৯৯ নিয়ে যাওয়ার পর রামোসকে দিয়ে এক গোল করিয়ে স্পর্শ করেছেন ১০০০ গোলে অবদান রাখার মাইলফলক। নিস ম্যাচ শেষে ক্লাবের হয়ে মেসির গোলসংখ্যা ৭০২ ও অ্যাসিস্ট ২৯৮টি।