রিঙ্কুর ঝড়ের মাঝে দলে যোগ দিলেন লিটন

তিনি যখন বিমানে তখন আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে ব্যাট হাতে ঝড় তুলছেন কেকেআরের আরেক তারকা রিঙ্কু সিং। গুজরাট টাইটান্সের বোলার যশ দয়ালকে ৫ বলে টানা ৫টি ছক্কা হাঁকিয়ে অবিশ্বাস্য জয় এনে দেন তিনি। অবিশ্বাস্য জয় নিয়ে যখন কলকাতা উদযাপন করছিলো, প্রায় ওই সময়ই কলকাতায় পা রেখেছেন লিটন দাস।
এ নিয়ে এখন নাইট শিবিরে দ্বিগুণ আনন্দ, উচ্ছ্বাস। যার বহিঃপ্রকাশ ঘটেছে আনন্দবাজার পত্রিকার উল্লিখিত শিরোনামের মধ্য দিয়ে।
নাইট রাইডার্সের পক্ষশ থেকে শনিবার জানিয়ে দেয়া হয়েছিল, রবিবার কলকাতা আসছেন লিটন দাস। সে মতো রবিবার রাতে কলকাতা শহরে পা রাখেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার। কলকাতা পৌঁছালেও দলের সঙ্গে যোগ দিতে পারেননি তিনি। কারণ, কেকেআর এখনও আহমেদাবাদে রয়েছে। নিতিশ রানারা কলকাতায় ফিরলে দলের সঙ্গে যোগ দেবেন লিটন।
নাইট রাইডার্সের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা থেকে সোজা কলকাতায় আসবেন লিটন। দল এই মুহূর্তে দল আহমেদাবাদে রয়েছে। সেখানে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে জিতেছে কেকেআর। কলকাতায় ফিরলে দলের সঙ্গে যোগ দেবেন লিটন।

