মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

এক ম্যাচেই বয়স ১০ বছর বেড়ে গেছে গার্দিওলার!

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৩, ১১:১৮ অপরাহ্ন আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৩:৪২ অপরাহ্ন
এক ম্যাচেই বয়স ১০ বছর বেড়ে গেছে গার্দিওলার!

ইতিহাদ স্টেডিয়ামে মঙ্গলবার (১১ এপ্রিল) রাতে বায়ার্নের বিপক্ষে ৩-০ গোলের সহজ জয় পেয়েছে গার্দিওলার দল। জয়ের পর সংবাদ সম্মেলনে সিটি বস জানিয়েছেন, বায়ার্নের বিপক্ষে কৌশল সাজাতে গিয়ে মস্তিষ্কের ওপর ঝড়’ বয়ে গেছে তার।

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচ ধরা হয়েছিল এই বায়ার্ন-ম্যানসিটির ম্যাচটিকেই। তবে এই ম্যাচ যে এতটা সহজে জিতবে সিটি, তা কেউই ভাবতে পারেনি। হয়তো পারেননি সিটি বসও। তাইতো সংবাদ সম্মেলনে প্রশ্ন উঠেছে গার্দিওলার কাছে, এই মৌসুমে এমন বড় দলের সঙ্গে এমন সহজ জয় পেয়েছেন কি না? জবাবটাও একটু ভিন্নভাবেই দিয়েছেন তিনি।সিটি বস সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, 'কাজটা মোটেও সহজ ছিল না। মানসিকভাবে আমি বিধ্বস্ত। আজকে আমার বয়স ১০ বছর বেড়ে গেছে। এই খেলা অনেকটুকু শুষে নিয়েছে। এখন আমাকে আরাম করতে হবে। দলের সবাই একদিনের ছুটি পাচ্ছে। এরপর আবার লেস্টার ম্যাচের জন্য প্রস্তুতি শুরু হবে।

ব্যবধান বড় হলেও ম্যাচ যে একতরফা ছিল না, তা বললেন গার্দিওলাও। তার কৌশলের জন্যই যে ম্যাচটা সিটি জিতেছে তাই জানালেন। তিনি বলেন, 'খেলার কিছু কিছু অংশে তারা আমাদের চেয়ে ভালো ছিল। দ্বিতীয়ার্ধে আমরা কিছু জায়গা ঠিকঠাক করে নেই। শেষ সময়ে আমরা ছিলাম ওদের চেয়ে ভালো। দারুণ তিনটি গোল করেছি আমরা, সুযোগও বেশি পেয়েছি।

এদিকে বায়ার্ন কোচ ৩-০ গোলে হারলেও সিটিকে এক প্রকার হুমকিই দিয়ে রাখলেন দ্বিতীয় লেগের জন্য। যদিও টুখেলের হুমকি কতটা কাজে দেবে, তা আলিয়াঞ্জ এরিনাতেই বুঝা যাবে।

টুখেল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলেন, খেলোয়াড়রা জানে যে, স্কোরলাইন ম্যাচের আসল চিত্রটা তুলে ধরছে না। এমন ব্যবধানে হারটা আমার দলের প্রাপ্য ছিল না। তবে আমরা হাল ছাড়ব না, লড়াই করব। আর জার্মানিতে ঘরের মাঠে খেলা মানে জার্মানিতে ঘরের মাঠে খেলা। খেলা শেষে ড্রেসিং রুমে ফেরার আগ পর্যন্ত শেষ বলে কিছু নেই।