মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বেনজেমার মাইলফলক, রিয়ালে বিধ্বস্ত চেলসি

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৩, ৯:০৯ অপরাহ্ন আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
বেনজেমার মাইলফলক, রিয়ালে বিধ্বস্ত চেলসি

ম্যাচের ২১ মিনিটেই করিম বেনজেমার গোলে রিয়াল এগিয়ে যায়। পরে ব্যবধান দ্বিগুণ করেন মার্কো আসেনসিও। অন্যদিকে চেলসি কোনো গোলই ঢুকাতে পারেনি রিয়ালের জালে।

এই ম্যাচে রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেললেন বেনজেমা (১৩০টি)।

খেলার দ্বিতীয়ার্ধের শুরুতে বেন চিলওয়েলকে হারিয়ে ১০ জনের দলে পরিণত হয় চেলসি। ১২ মিনিটে বক্সে ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে বল পাসিংয়ে চেলসির জালে শট নেন বেনজেমা। সেই শট ফিরিয়ে দেন গোলরক্ষক কেপা আরিজাবালাগা।

২১তম মিনিটে বেনজেমা পেয়ে যান গোল। বেনজেমা নকআউট পর্বে তিন ম্যাচে প্রতিটিতেই গোলের দেখা পেলেন।

খেলার বেশিরভাগ সময় বল পায়ে একের পর এক আক্রমণ করতে থাকে রিয়াল। দ্বিতীয়ার্ধে পঞ্চম মিনিটে দারুণ একটি সুযোগ তৈরি করেছিলেনন মদ্রিচ। তবে বল ক্রসবারের ওপর দিয়ে বাইরে চলে যায়।

৫৯তম মিনিটে ডি-বক্সে ঢোকার মুখে রদ্রিগোকে টেনে ফেলে দিয়ে লাল কার্ড পান চেলসির বেন চিলওয়েল। এরপর ১০জন নিয়েই খেলতে হয়।