বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নারায়ণগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৩, ১:৫৯ পূর্বাহ্ন আপডেট: ২২ মে ২০২৬, ৮:১৩ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

রবিবার (১৬ এপ্রিল) সকালে মদনগঞ্জ-মদনপুর সড়কের ফুলহর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বন্দরের দক্ষিণ লক্ষণখোলা এলাকার তারা মিয়ার ছেলে জহিরুল ইসলাম (৪২) ও গাইবান্ধার মুকুল (৪০)।

স্থানীয়রা জানান, বন্দরের লক্ষণখোলা বাসস্ট্যান্ড থেকে চারজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা মদনপুর যাচ্ছিল। মদনপুর-মদনগঞ্জ সড়কের ফুলহর এলাকায় পৌঁছালে মদনপুরের দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোযাত্রী জহিরুল ও মুকুল ঘটনাস্থলেই মারা যান। এ সময় আরো দুজন আহত হয়েছেন। তবে তাদের নাম জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।