বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বনানীর এআর টাওয়ারে অগ্নিকাণ্ড

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৩, ৮:৫২ অপরাহ্ন আপডেট: ২২ মে ২০২৬, ১:২২ পূর্বাহ্ন
বনানীর এআর টাওয়ারে অগ্নিকাণ্ড

বুধবার (১৯ এপ্রিল) ভোর ৫টার দিকে বনানীর ২৪ কামাল আতাতুর্ক এভিনিউয়ের ১২তলা বিশিষ্ট এআর টাওয়ারের ৫ম তলায় আগুন লাগে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, ভোর ৫টা ১০ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। ৫টা ১৮ মিনিটে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। অবশেষে সকাল ৬টা ২৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আর সকাল ৭টা ৭ মিনিটে আগুন পুরোপুরি নিভে যায়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।