বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

এবার ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৩, ৯:৩৩ অপরাহ্ন আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
এবার ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র নিশ্চিত করেছে এ তথ্য।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরে প্রতিবারই গণভবনে বিশিষ্টজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতেন।

তবে মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় এ শুভেচ্ছা বিনিময় বন্ধ রাখা হয়। এরপর কয়েক বছর এটা বন্ধ।

ঈদের দিন গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন বিচারপতি, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনী প্রধান, কূটনীতিক, সিনিয়র সচিব, সচিব ও সমপর্যায়ের বেসামরিক ও সামরিক কর্মকর্তারা।