বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল প্রধানমন্ত্রীর ঈদ উপহার : কাদের

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৩, ১২:০৯ পূর্বাহ্ন আপডেট: ৩০ জানুয়ারি ২০২৬, ৭:৩৮ অপরাহ্ন
পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল প্রধানমন্ত্রীর ঈদ উপহার : কাদের

আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল) পদ্মা সেতুর টোল প্লাজা পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের জানান, শৃঙ্খলার সঙ্গে চালকরা মোটরসাইকেল চালিয়ে সেতু পারাপার হচ্ছেন। পদ্মা সেতু চালু হবার পর অনিয়ম ও শৃঙ্খলা না মানার কারণে এর আগে মোটরসাইকেল চলাচল বন্ধ করা হয়েছিল।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, মানুষের মধ্যে বিবেক জাগ্রত হয়েছে তাই আবারো মোটরসাইকেল চলাচলের অনুমতি দেয়া হয়েছে। সেতুর ওপর মোটরসাইকেলের গতি কোনোভাবেই ৬০ কিলোমিটারের বেশি উঠানো যাবে না।

তিনি জানান, মোটরসাইকেল থামিয়ে ছবি তোলা যাবে না। এখানে কেউ দাঁড়াতেও পারবেনা। এসব নিয়ম কানুন মেনে মোটরসাইকেল চালাতে হবে। কেউ নিয়ম ভঙ্গ করলে চলাচলে আবারও বন্ধ করা হতে পারে। নিয়ম ভঙ্গকারীর অভিযোগ অনুসারে শাস্তি নিশ্চিত করা হবে। এছাড়া সড়কে নিরপত্তার জন্য আমরা পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি। আশা করছি এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন হবে। এখন পর্যন্ত কোথাও যানজটের সৃষ্টি হয়নি। যেসব মানুষ গ্রামে যাচ্ছেন ঈদ উদযাপন করতে। সবাই স্বস্তিতেই যেতে পারছেন।