বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৩, ৩:২৯ পূর্বাহ্ন আপডেট: ২৩ এপ্রিল ২০২৬, ৩:৩৭ অপরাহ্ন
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

শুক্রবার (২১ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রধানমন্ত্রী মোদী তার স্বাক্ষরিত চিঠিতে লিখেছেন, ভারতীয় জনগণের পক্ষ থেকে আপনাকে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জনগণকে আনন্দঘন উৎসব ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে শুভেচ্ছা জানাই।

তিনি উল্লেখ করেছেন, পবিত্র রমজান মাসব্যাপী ভারতসহ বিশ্বের মুসলমানগণ রোজা রেখেছেন এবং প্রার্থনা করেছেন। ঈদ-উল-ফিতরের এই শুভক্ষণ উপলক্ষ্যে মুসলিম উম্মাহ’র সঙ্গে বিশ্ববাসীও একাত্মতা ও ভ্রাতৃত্বের মূল্যবোধ উপলব্ধি করতে পারছে।

তিনি প্রশংসা করে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাক্তিগত উদ্যোগের ফলেই দুই দেশের বহুমূখী অংশীদারিত্বমূলক সম্পর্ক বিশ্বে প্রতিবেশী সম্পর্কের রোল মডেলে রূপান্তরিত হয়েছে। তিনি শেখ হাসিনার সঙ্গে ধারাবাহিকভাবে কাজ করে দু’দেশের সম্পর্কে আরও নতুন উচ্চতায় নিয়ে যেতে চান।
সর্বশেষে, প্রধানমন্ত্রী মোদী ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে দু’দেশের জনগণসহ বিশ্ববাসীর শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখী জীবন কামনা করেন।