বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

চাঁদ দেখা গেছে, শনিবার ঈদ

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৩, ৭:৩০ পূর্বাহ্ন আপডেট: ২৯ মে ২০২৬, ৩:২৯ অপরাহ্ন
চাঁদ দেখা গেছে, শনিবার ঈদ

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, শাওয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করা হয়েছে। দেখা গেছে, আজ রোববার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে এবারের পবিত্র রমজান মাস ২৯ দিনেই শেষ হলো। আগামীকাল শনিবার ২২ এপ্রিল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

রাজধানীসহ দেশের সর্বত্রই ঈদের নামাজের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে দেশের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায়। জাতীয় ঈদগাহে মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল সাতটা থেকে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদুল ফিতরের নামাজের জামাত সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে। এই ঈদ জামাতে মন্ত্রিপরিষদের সদস্যরা, চিফ হুইপ, হুইপ, সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মচারীসহ এলাকার মুসল্লিরা অংশ নেবেন। এই জামাত সবার জন্য উন্মুক্ত। বুয়েট কেন্দ্রীয় খেলার মাঠে সকাল সোয়া সাতটায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া অনুকূলে না থাকলে বিশ্ববিদ্যালয়ের মসজিদে তিনটি জামাত অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে সাতটায়।