বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

পারস্পরিক স্বার্থে ভারতের সঙ্গে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব প্রধানমন্ত্রীর

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২২, ২:৪৮ অপরাহ্ন আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
পারস্পরিক স্বার্থে ভারতের সঙ্গে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব প্রধানমন্ত্রীর


পারস্পরিক স্বার্থে বাংলাদেশ ও ভারতের মধ্যে যোগযোগ বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশ দুটির মধ্যে ১৯৬৫ সালে বন্ধ হয়ে যাওয়া আন্তঃসীমান্ত রুটগুলো পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।’


বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে গণভবনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠককালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।


বৈঠকে তারা দেশ দুটির মধ্যে বিদ্যমান সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। প্রতিরক্ষা খাতে সহযোগিতা, কুশিয়ারা ও ফেনী নদীর পানি বণ্টন, বর্তমান করোনা পরিস্থিতি এবং বিশ্ব অর্থনীতিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব প্রভৃতি বিষয়ে বৈঠকে আলোচনায় হয়েছে।