মঈন খানের বাসায় নৈশভোজে বিদেশি কূটনীতিকরা

রবিবার (২৩ এপ্রিল) রাতে ড. আব্দুল মঈন খানের গুলশানের বাসায় ঈদ পরবর্তী এ ভোজে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ কূটনীতিকরা যোগ দেন।
বৃটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোসটার, নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন, ইউরোপীয় ইউনিয়ন, কানাডিয়ান হাইকমিশন, চীনা দূতাবাস, মার্কিন দূতাবাস, নেদারল্যান্ড দূতাবাস, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রতিনিধি এ নৈশভোজে যোগ দিয়েছেন বলে জানা গেছে।

