বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

গ্যাস লিকেজ পরিস্থিতি স্বাভাবিক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৩, ১১:৫৬ অপরাহ্ন আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৫২ পূর্বাহ্ন
গ্যাস লিকেজ পরিস্থিতি স্বাভাবিক

মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে তিতাসের এমডি এতথ্য জানান। এসময় তিনি আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানান।

এর আগে, সোমবার রাত ১১টা থেকেই বিভিন্ন এলাকা থেকে গ্যাসের তীব্র গন্ধ পাওয়া যাচ্ছিল। অনেকে আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসে। গ্যাসের মেইন সুইচ বন্ধ করে দেয়। এ অবস্থায় রাতে জ্বালানি মন্ত্রণালয় ও তিতাস কর্তৃপক্ষ জানিয়েছিল যে ঈদে শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায়, সঞ্চালন ও বিতরণ লাইনে গ্যাসের চাপ বেড়ে যাওয়ায় (ওভার-ফ্লো) গন্ধ বাইরে আসছে। তিতাসের ইমার্জেন্সি ও টেকনিক্যাল টিম (জরুরি ও কারিগরি দল) বিষয়টি নিয়ে কাজ করছে। নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন তারা।