বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

সিঙ্গাপুরে দুই পাউন্ড গাঁজা পাচারের দায়ে ফাঁসি কার্যকর

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৩, ৯:৩০ অপরাহ্ন আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১:১২ অপরাহ্ন
সিঙ্গাপুরে দুই পাউন্ড গাঁজা পাচারের দায়ে ফাঁসি কার্যকর

বুধবার (২৬ এপ্রিল) সকালে চাঙ্গি কারাগারে ফাঁসি কার্যকর হওয়া ওই ব্যক্তির নাম তাঙ্গারাজু সুপিয়াহ (৪৬)। তাঙ্গারাজু সুপিয়াহর পরিবার সিএনএনকে এ তথ্য নিশ্চিত করেছে।

কারাগার থেকে পরিবারের হাতে একটি মৃত্যু সনদ বুঝিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন তাঙ্গারাজুর বোন লীলাবতী সুপিয়াহ। তাঙ্গারাজু ২.২ পাউন্ড গাঁজা পরিবহনের চেষ্টা করার জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন।

সেন্ট্রাল নারকোটিকস ব্যুরোর (সিএনবি) বিবৃতি অনুসারে, এক কেজির বেশি গাঁজা পাচারে জড়িত থাকায় ২০১৮ সালে তাঙ্গারাজুকে ফাঁসির রায় দেয়া হয়েছিল। ফাঁসির রায়ের বিরুদ্ধে ২০১৯ সালে তার আপিল খারিজ করে দেন আদালত। রাষ্ট্রপতির কাছে ক্ষমার আবেদনও ব্যর্থ হয়। পরে পরিবারের সদস্যরা ও মানবাধিকার কর্মীরা তার ক্ষমার জন্য জনসমক্ষে আবেদনও করেছিলেন। কিন্তু শেষ রক্ষা হলো না।