বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

শেখ হাসিনার সাথে না থাকলে দেশের উন্নয়ন ব্যাহত হবে

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৩, ৪:১০ পূর্বাহ্ন আপডেট: ১৭ এপ্রিল ২০২৬, ৮:৫২ অপরাহ্ন
শেখ হাসিনার সাথে না থাকলে দেশের উন্নয়ন ব্যাহত হবে

তিনি বলেন, এ বছরের শেষ নাগাদ অথবা আগামী জানুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই বাংলাদেশে যারা বিশ্বাস করে না, জনগণকে শোষণ করতে রাজনীতি করে এবং অগ্নি সন্ত্রাস করে হত্যা করে জনগণ তাদেরকে প্রত্যাখান করবে। এ জন্য দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার পক্ষে ভোট চান।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ঐতিহ্যবাহী কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সৈয়দ মোহাম্মদ মহসিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, নবীনগর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির। এর আগে বিদ্যালয়ের শতবর্ষপূর্তি পালনে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। এছাড়াও দিনটি পালনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।