বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম

শিবগঞ্জে বজ্রপাতে ২ কিশোর নিহত

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৩, ৪:১৮ পূর্বাহ্ন আপডেট: ২৯ এপ্রিল ২০২৬, ৮:৫৪ পূর্বাহ্ন
শিবগঞ্জে বজ্রপাতে ২ কিশোর নিহত

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার শ্যামপুর ইউনিয়নের শৎনগর ও গোপনালনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার শ্যামপুর গোপালনগর গ্রামের আবদুল কাদেরের ছেলে শাহিন আলী (১৩) ও শরৎনগর গ্রামের হারুন আলীর ছেলে অসিম (১২)।

আহতরা হলেন- উপজেলার বিনোদপুর ইউনিয়নের লছমানপুর গ্রামের রোজবুল ইসলামের ছেলে নয়ন (১৩) ও শ্যামপুর গোপালনগর গ্রামের কাসেদের ছেলে সরোয়ার (১৫)।

শ্যামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম জানান, শরৎনগর ও গোপালনগরে কয়েকজন শিশু আম বাগানের আমে ব্যাগিং করছিল। দুপুর আড়াইটার দিকে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই শাহিন ও অসিম মারা যায়। এ ঘটনায় আহত নয়ন ও সারোয়ারকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা।

শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।