বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ঢাকাসহ একাধিক অঞ্চলে কালবৈশাখী

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৩, ৫:৪১ পূর্বাহ্ন আপডেট: ২৯ মে ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
ঢাকাসহ একাধিক অঞ্চলে কালবৈশাখী

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাজধানী ঢাকায় ধূলিঝড়ের পর কালবৈশাখী আঘাত হানে। ঢাকা ছাড়াও সাতক্ষীরা, ময়মনসিংহ, গাজীপুরসহ আশপাশের এলাকার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে কালবৈশাখী ঝড়।এছাড়া, আগামী ২৪ ঘণ্টা রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা আছে।

বিকেল চারটার পর থেকেই রাজধানীর আকাশ মেঘলা হয়ে যায়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে মেঘের ঘনঘটাও বাড়তে শুরু করে। সন্ধ্যার দিকে কালো হয়ে আসে আকাশ। এর সঙ্গে শুরু হয় কালবৈশাখীর প্রথম ধাপ ধূলিঝড়। এরপর মুষলধারে বৃষ্টি নামে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিও হতে পারে। এ ছাড়া দেশের অন্য এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।