কালবৈশাখী-শিলাবৃষ্টির আভাস

শনিবার (২৯ এপ্রিল) দুপুরে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
তিনি লেখেন, শনিবার দুপুর দুইটার পর থেকে রাত আটটার মধ্যে রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন জেলায় কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। শুক্রবার যেসব জেলায় কালবৈশাখী ঝড় হয়েছে, আজ শনিবারও সেসব জেলায় কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।
বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে যেসব জেলায় সেগুলো হলো- সাতক্ষীরা, খুলনা, যশোর, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, পাবনা, মানিকগঞ্জ, টাঙ্গাইল, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, নাটোর, নওগাঁ, বগুড়া, জামালপুর, ময়মনসিংহ ও গাজীপুর।
কালবৈশাখী ঝড়ের কারণে একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে।

