হাসপাতালে যাচ্ছেন খালেদা

শায়রুল জানান, আজ (শনিবার) বিকেল পাঁচটা ২৮ মিনিট স্বাস্থ্য পরীক্ষার জন্য বসুন্ধরা আবাসিক এলাকায় এভার কেয়ার হাসপাতালের উদ্দেশ্য বাসা থেকে রওনা হয়েছেন খালেদা জিয়া। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও নজরুল ইসলাম খান।
খালেদা জিয়াকে হাসপাতালে নেয়ার পথে বিএনপি ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মুহুর্মুহু শ্লোগান দেন এবং মোটরসাইকেলে শোডাউন করেন।

