বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

রাজধানীতে গ্যাস লাইনে বিস্ফোরণ, অগ্নিদগ্ধ ৩

প্রকাশ: ১ মে ২০২৩, ৯:০৬ অপরাহ্ন আপডেট: ২০ এপ্রিল ২০২৬, ৭:৩৩ অপরাহ্ন
রাজধানীতে গ্যাস লাইনে বিস্ফোরণ, অগ্নিদগ্ধ ৩

সোমবার (১ মে) সকাল ৯টার দিকে ধুপখোলা বাজারে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- মুদি দোকানদার আ. রহিম (৫০), তার মেয়ে মীম আক্তার (২১) ও নাতি আলিফ (২)।

দগ্ধরা জানান, তারা ধুপখোলা মাছ বাজারের পাশে একটি বাড়িতে থাকেন। বাড়ির একপাশে মুদি দোকান। দোকানে বসা ছিলেন আ. রহিম, তার পাশেই ছিলেন তার মেয়ে ও নাতি। দোকানটির সামনের রাস্তায় তিতাস গ্যাস লাইনের মেরামত চলছিল। হঠাৎ সেখান থেকে বিস্ফোরণ হয়। মুহূর্তেই আগুন ধরে যায় শরীরে।

দগ্ধ রহিমের ছেলে মো. আল আমিন জানান, কয়েক দিন ধরেই তিতাসের লাইন মেরামতের কাজ চলছিল। তবে তারা কোনো ধরনের নিরাপত্তার ব্যবস্থা করেনি। ঝুঁকি নিয়েই কাজ চলছিল। সকালে সেখান থেকেই এ বিস্ফোরণ হয়।

দায়িত্বরত চিকিৎসক জানান, রহিমের শরীরে গুরুতর দগ্ধ হয়েছে। বাকি দুজনের দগ্ধের পরিমাণ বেশি নয়।