মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

চলন্ত মেট্রোরেলে ঢিল, বাড়িছাড়া দুষ্কৃতকারীরা

প্রকাশ: ২ মে ২০২৩, ৩:০৩ পূর্বাহ্ন আপডেট: ২০ মে ২০২৬, ৩:২৮ পূর্বাহ্ন
চলন্ত মেট্রোরেলে ঢিল, বাড়িছাড়া দুষ্কৃতকারীরা

মেট্রোরেলের একটি কোচ আগারগাঁও থেকে উত্তরা উত্তর স্টেশনে যাওয়ার পথে রবিবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে কাফরুল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে ঢিল ছোড়া ব্যক্তিকে শনাক্ত করা যায়নি। দুষ্কৃতকারীরা বাড়িছাড়া বলে জানিয়েছে ডিএমটিসিএল।


এ ঘটনায় সোমবার (১ মে) ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন সিদ্দিক এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একটি চক্র তৈরি হয়েছে, যারা মেট্রোরেলে ঢিল ছোড়ে। এমন ঘটনা কিন্তু প্রায়ই ঘটছে। আমরাও দুষ্কৃতকারীদের খুঁজছি, তারা সবাই বাড়িছাড়া। তাদের আমরা এমন শাস্তি দেবো ভবিষ্যতে যেন মেট্রোরেলে কেউ এমন ঘটনা ঘটাতে না পারে।