বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

খালেদা জিয়ার বাসায় ফেরার সিদ্ধান্ত রাতে

প্রকাশ: ৪ মে ২০২৩, ৫:৪৯ পূর্বাহ্ন আপডেট: ২৩ এপ্রিল ২০২৬, ৭:৫৭ পূর্বাহ্ন
খালেদা জিয়ার বাসায় ফেরার সিদ্ধান্ত রাতে

বাকি রিপোর্টগুলো বুধবার (৩ মে) পর্যালোচনা করা হবে। রাতে চিকিৎসকদের এ বিষয়ে বিস্তারিত জানানোর কথা রয়েছে। এরপর খালেদা জিয়ার বাসায় ফেরার বিষয়ে সিদ্ধান্ত হবে।

খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড সূত্র জানায়, নতুন করে তার স্বাস্থ্যের অবনতি কিংবা উন্নতি কোনোটাই নেই। তিনি আগের মতোই আছেন। এবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল বিভিন্ন পরীক্ষা করানোর জন্য। মূলত যেসব পরীক্ষা বাসায় রেখে করানো সম্ভব ছিল না, সেগুলো করানোর জন্যই হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান চিকিৎসকের বরাত দিয়ে আজ বুধবার সকালে গণমাধ্যমকে বলেন, ম্যাডামের অবস্থা আগের মতোই আছে। নতুন করে কোনো সিদ্ধান্ত হয়নি। তার বিভিন্ন পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা শেষে চিকিৎসকরা রাতে সিদ্ধান্ত জানাবেন।

এর আগে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছিলেন, উনার কিছু অসুস্থতা ছিল, কিছু উপসর্গ দেখা দিয়েছিল। এ জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে অনুযায়ী এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেই চিকিৎসায় তিনি মোটামুটি রেসপন্স করছেন।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাবন্দির পর খালেদা জিয়া একাধিকবার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সাবেক এ প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি, লিভারের সমস্যাসহ নানা রোগে ভুগছেন। অসুস্থতার মধ্যে গুলশানের ভাড়া বাসা ‘ফিরোজা’য় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছিল।