বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

পুতিনকে হত্যায় ড্রোন হামলা

প্রকাশ: ৪ মে ২০২৩, ৬:০০ পূর্বাহ্ন আপডেট: ১১ এপ্রিল ২০২৬, ৬:২৬ পূর্বাহ্ন
পুতিনকে হত্যায় ড্রোন হামলা

পুতিনকে হত্যার লক্ষ্যে ইউক্রেন এ হামলা চালিয়েছে বলে দাবি করেছে মস্কো। খবর: বিবিসি ও আলজাজিরার।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, মস্কো অভিযোগ করেছে যে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার লক্ষ্যে ইউক্রেন রাতের বেলা ক্রেমলিনে ড্রোন হামলা চালানোর চেষ্টা করেছে।

বুধবার (৩ মে) ক্রেমলিনের পক্ষ থেকে এই অভিযোগ করা হয়। পাশাপাশি বেশ কয়েকটি রাশিয়ান সংবাদ সংস্থার প্রতিবেদনেও এমন দাবি করা হয়েছে।ক্রেমলিন জানিয়েছে, ইলেকট্রনিক রাডার ব্যবহার করে ড্রোনগুলিকে অকার্যকর করা হয়।

রাশিয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে মস্কোর কেন্দ্রস্থল থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। তবে ওই ফুটেজ ক্রেমলিনে হামলার কি না, তা যাচাই করা যায়নি।

রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, পুতিন আহত হননি। কারণ তিনি সেই সময় ক্রেমলিনে ছিলেন না। তার মুখপাত্র দিমিত্রি পেসকভ রাষ্ট্রীয় সংবাদ সংস্থাকে বলেছেন, ক্রেমলিন ভবনের কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

ক্রেমলিন বলেছে, এ হামলাকে ‘পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড এবং রুশ প্রেসিডেন্টকে হত্যাচেষ্টা’ হিসাবে বিবেচনা করা হচ্ছে এবং এ জন্য রাশিয়া ‘যেখানে যখনই প্রয়োজন মনে করবে প্রতিশোধমূলক ব্যবস্থা নেয়ার অধিকার রাাখে’।

প্রেসিডেন্ট পুতিনের ওপর এমন এক সময়ে এ হামলা করা হলো যখন রাশিয়ার ভিক্টরি ডে’র মাত্র এক সপ্তাহ বাকি। সেদিনের প্যারেডে বিভিন্ন দেশের কূটনীতিক ও কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হয়েছে।