মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ফের বাড়লো সয়াবিন তেলের দাম

প্রকাশ: ৫ মে ২০২৩, ১২:০৯ পূর্বাহ্ন আপডেট: ১৭ মে ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
ফের বাড়লো সয়াবিন তেলের দাম

বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচার্স অ্যাসোসিয়েশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোজ্যতেল আমদানিতে সরকার প্রদত্ত ভ্যাট অব্যাহতি গত ৩০ এপ্রিল তারিখে শেষ হওয়ায় বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্যারিফ কমিশনের সঙ্গে আলোচনা সাপেক্ষে তারা এই নতুন মূল্য নির্ধারণ করেছে।

খোলা তেল ও পাম অয়েলের দামও বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, লিটারপ্রতি খোলা সয়াবিন ১৭৬ টাকা। এছাড়া এক লিটার খোলা পাম সুপার তেলের দর ১৩৫ টাকা ধার্য করা হয়েছে।

এর আগে খোলা সয়াবিন তেলের দাম ছিল প্রতি লিটার ১৬৭ টাকা ও বোতলজাত প্রতি লিটার ১৮৭ টাকা। এছাড়া ৫ লিটারের বোতলের দাম ছিল ৯০৬ টাকা। এখন ৫ লিটারের বোতল ৫৪ টাকা বাড়িয়ে ৯৬০ টাকায় বিক্রি হবে। খোলা পাম তেলের আগের দাম ছিল ১১৭ টাকা।