বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

তাদের রাজনীতি করা উচিত নয় : কাদের

প্রকাশ: ৫ মে ২০২৩, ২:৩৯ পূর্বাহ্ন আপডেট: ৫ জুন ২০২৫, ৩:০৩ পূর্বাহ্ন
তাদের রাজনীতি করা উচিত নয় : কাদের

তিনি বৃহস্পতিবার (৪ মে) সকালে রাজধানীর শাহবাগে শুভ বুদ্ধ পূর্নিমা উপলক্ষে সম্মিলিত শান্তি শোভাযাত্রা ও সম্প্রীতি সমাবেশে এ কথা বলেন।

ওবায়দুল কাদের বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, আপনারা অপরাজনীতি করে খাটো হয়েছেন, দেশটাকে খাটো করবেন না। শেখ হাসিনার এই বিদেশ সফরে দেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বিদেশ থেকে বিরাট সহযোগিতা নিয়ে আসছেন। আজকে শেখ হাসিনাকে ধন্যবাদ দেয়া উচিত।

তিনি আরো বলেন, শুধু বাজেট সহযোগিতার জন্য জাপান ৩০ বিলিয়ন ইউয়েন দিয়েছে, বিশ্বব্যাংক দিচ্ছে ২৫ হাজার কোটি টাকা।

ওবায়দুল কাদের বলেন, যুদ্ধ বিগ্রহের বিশ্বে সম্প্রীতির সুবাতাস যেন বইতে পারে সে পরিবেশ তৈরির দায়িত্ব রাজনীতির অধিপতিদের।

বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদের সভাপতি প্রফেসর ডাক্তার উত্তম কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, থাইল্যান্ড ও চীনা দূতাবাসের প্রতিনিধিসহ বৌদ্ধ ধর্মের নেতারা।
পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শাহবাগ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত প্রদক্ষিণ করে।