বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বঙ্গোপসাগরে লঘুচাপের পূর্বাভাস

প্রকাশ: ৭ মে ২০২৩, ৩:০৭ পূর্বাহ্ন আপডেট: ২৬ এপ্রিল ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
বঙ্গোপসাগরে লঘুচাপের পূর্বাভাস

শনিবার (৬ মে) সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিনের ওে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তিনদিনের মধ্যে সৃষ্ট হতে যাওয়া লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে।