বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

স্বতন্ত্র প্রার্থীর দায় বিএনপির নয় : মোশাররফ

প্রকাশ: ৭ মে ২০২৩, ৮:৪০ অপরাহ্ন আপডেট: ২২ এপ্রিল ২০২৬, ৭:০৯ অপরাহ্ন
স্বতন্ত্র প্রার্থীর দায় বিএনপির নয় : মোশাররফ

দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আসন্ন সিটি নির্বাচনে বিএনপি অংশ নেবে না- এমন দলীয় সিদ্ধান্ত স্পষ্ট করা হয়েছে। এরপরও কেউ এ সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হলে তার দায় বিএনপির নয়। তাদের বিরুদ্ধে অতীতের সিদ্ধান্তই বহাল থাকবে। দেয়া প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।

দলীয় সিদ্ধান্ত জানিয়ে দেয়ার পরও তৃণমূল নেতারা ভোটের প্রস্তুতি নিচ্ছেন, তাহলে কি কেন্দ্রীয় নেতারা দলীয় শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হচ্ছেন? এমন প্রশ্নে বিএনপির এই সিনিয়র নেতার জবাব, এর দায় তাদের নিজেদের। প্রার্থী হতে ইচ্ছুক অনেকেই বলছেন, দল তাদের ‘মৌন সমর্থন’ দিচ্ছে- কি বলবেন? ড. মোশাররফের উত্তর ‘দিস ইজ টোটালি বোগাস।
সিটি ভোটে প্রার্থী হতে ইচ্ছুক নেতাদের কড়াভাবে হুঁশিয়ারি দেয়া হয়েছে জানিয়ে ড. মোশাররফ বলেন, ১০ দফা দাবি

আদায়ে বিএনপি রাজপথে আন্দোলনে আছে, এটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্য কিছু ভাবার সময় নেই। তিনি বলেন, আমরা খোঁজ নিচ্ছি শেষ পর্যন্ত দলের সঙ্গে সরাসরি যুক্ত এমন যারা স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন, শিগগিরই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার যে সিদ্ধান্ত তা বাস্তবায়ন করা হবে।