বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

গণমাধ্যমের মুখোমুখি জাহাঙ্গীরের মা

প্রকাশ: ৭ মে ২০২৩, ৮:৫০ অপরাহ্ন আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ৯:৪৯ পূর্বাহ্ন
গণমাধ্যমের মুখোমুখি জাহাঙ্গীরের মা

শনিবার (৬ মে) দুপুরে মহানগরের ছয়দানাস্থ তার নিজ বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

তিনি বলেন, আমার ছেলে জাহাঙ্গীর আলমকে একটা মিথ্যা ভূয়া কথায় ফেলে গত ১৮ মাস ধরে স্তব্ধ করে রেখেছে। সবকিছু লুটপাট করে নিয়েছে। এ কারণে, আমি ভোটে দাঁড়িয়েছি। দেখি আল্লাহ পাকের ইচ্ছায় কি হয়। জনগণ আমাদেরকে কেমন ভালোবাসে।

জাহাঙ্গীরের মা আরো বলেন, আমি যদি নির্বাচিত হতে পারি, আমার ছেলে যে কাজগুলো করেছে, আমি তার পথ ধরেই কাজ করবো। যেসব কাজ অসমাপ্ত হয়ে পড়ে রয়েছে নির্বাচিত হলে আমি আমার ছেলেকে নিয়ে ওই অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার চেষ্টা করবো।

জনগণ কেন আপনাকে ভোট দেবে এমন এক প্রশ্নে জবাবে তিনি বলেন, জনগণ আমাদের পাশে আছে, যদি সুষ্ঠু ভোট হয়, যদি কোনো প্রকার কারচুপি না হয়, তবে দেখবেন সিটির ৫৭টি ওয়ার্ডের জনগণই আমার সঙ্গে আছে ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, আমি সবার সঙ্গে যোগাযোযোগ রাখবো, ওয়ার্ডে ওয়ার্ডে যাব, আমার চাওয়া পাওয়া আমি নিজে গিয়ে ভোট চাইবো।