বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বাড়তে পারে গরম, ঝড়-বৃষ্টির আভাস

প্রকাশ: ৭ মে ২০২৩, ৯:০৮ অপরাহ্ন আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ২:১৪ অপরাহ্ন
বাড়তে পারে গরম, ঝড়-বৃষ্টির আভাস

দেশের বিভিন্ন এলাকায় তাপদাহ আবার ফিরে আসার সঙ্গে বঙ্গোপসাগরে যে লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর, তা এখনো বহাল আছে। আগামী দু-এক দিনের মধ্যে এই লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরে যা নিম্নচাপেও রূপ নিতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, মে মাসে গরম ও ঝড়বৃষ্টি একই সঙ্গে চলে। তা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে। তবে আজ গরম বাড়তে পারে।

এদিকে দাবদাহের পাশাপাশি ঝড়বৃষ্টিও থেমে নেই। গতকাল (শনিবার) বিকেলে রাজধানীতে আকাশ কালো করে মেঘ জমে। টানা গরমের মধ্যে বৃষ্টি হয় প্রায় আধা ঘণ্টা ধরে। একই সঙ্গে বজ্রপাত ও দমকা হাওয়ার দাপটে রাস্তায় চলাচল করা মানুষের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। হঠাৎ বৃষ্টিতে অনেককে কাকভেজা হয়ে বাসায় ফিরতে হয়।