বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বাংলাদেশের অর্থনীতি ৩ চ্যালেঞ্জের মুখে

প্রকাশ: ৮ মে ২০২৩, ২:২২ পূর্বাহ্ন আপডেট: ৪ মে ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
বাংলাদেশের অর্থনীতি ৩ চ্যালেঞ্জের মুখে

রবিবার (৭ মে) সফর শেষে এক বিবৃতিতে এসব কথা বলেন আইএমএফের বাংলাদেশ মিশনের প্রধান রাহুল আনন্দ। এর আগে গত ২৫ এপ্রিল বাংলাদেশ সফরে আসে আইএমএফ প্রতিনিধি দল। সংস্থাটির ভাষ্য, বিদ্যমান অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখেও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্রুত হারে প্রবৃদ্ধি অর্জন করা দেশগুলোর মধ্যে বাংলাদেশ একটি।

আইএমএফের বাংলাদেশ মিশনের প্রধান বলেন, এই সফরে আমরা সাম্প্রতিক সময়ের সামষ্টিক অর্থনৈতিক ও আর্থিক খাতের উন্নয়নে আলোচনা করেছি। আইএমএফ সমর্থিত কর্মসূচির প্রতিশ্রুতির অগ্রগতিও পর্যালোচনা করেছি। পরবর্তী সময়ে বর্ধিত ঋণ সুবিধা (ইসিএফ), বর্ধিত তহবিলসুবিধা (ইএফএফ), রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটি (আরএসএফ) ব্যবস্থার প্রথম পর্যালোচনায় আনুষ্ঠানিকভাবে তা মূল্যায়ন করা হবে, চলতি বছরের শেষের দিকে যা হবে।

আইএমএফ প্রতিনিধিদলটি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার, অর্থসচিব ফাতিমা ইয়াসমিন এবং অন্যান্য ঊর্ধ্বতন সরকারি ও বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে।