বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

তত্ত্বাবধায়ক ইস্যুতে বিদেশি কোনো চাপ নেই : কাদের

প্রকাশ: ৮ মে ২০২৩, ২:২৫ পূর্বাহ্ন আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
তত্ত্বাবধায়ক ইস্যুতে বিদেশি কোনো চাপ নেই : কাদের

রবিবার (৭ মে) দুপুরে রাজধানীর সেতু ভবনে সেতু কতৃপক্ষের বোর্ড সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।

এসময় দ্ব্যর্থহীন ভাষায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিদেশি কোন চাপ নেই। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্য কোন বিদেশি বন্ধু রাষ্ট্র কোনো চাপ দেয়নি। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অবতারণা করেনি।

তিনি আরো বলেন, আজকের নির্বাচন কমিশন স্বাধীন ও নিরপেক্ষ। এই কমিশনের অধীনে নির্বাচন করতে বিএনপির সমস্যা কোথায়? নির্বাচন করজর জন্য এই নির্বাচন কমিশনই যথেষ্ট। নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক চেষ্টা তাদের মধ্য আছে। এর আগে বাংলাদেশ সেতু কতৃপক্ষের বোর্ড সভায় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।