তেঁতুলিয়ায় মাইক্রোর ধাক্কায় চা শ্রমিক নিহত

এলাকাবাসী ও স্থানীয়রা জানান, সফিকুল প্রতিদিনের মতো আজও সারাদিন বাগান থেকে চা পাতা সংগ্রহ করে কালান্দিগঞ্জ বাজারে নিত্যপ্রয়োজনীয় সদাই করে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরে যাচ্ছিল। রবীন্দ্র স্বরনী বাইপাস এলাকায় পৌছালে অজ্ঞাতনামা একটি মাইক্রোবাস পিছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সফিকুলের মৃত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে মৃত দেহ উদ্ধার করে।
এ ব্যাপারে তেঁতুলিয়া হাইওয়ে থানার এসআই রেজাউল করিম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে আসি এবং মৃত দেহ উদ্ধার করি। পরে পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তের আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে পিছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া অজ্ঞাতনামা মাইক্রোবাসটিকে ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

