মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ড. ইউনূসের বিরুদ্ধে মামলা চলবে, আপিল বিভাগের রায়

প্রকাশ: ৮ মে ২০২৩, ৯:২২ অপরাহ্ন আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ২:০৬ অপরাহ্ন
ড. ইউনূসের বিরুদ্ধে মামলা চলবে, আপিল বিভাগের রায়

সোমবার (৮ মে) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. নূরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি আবু জাফর সিদ্দিকী। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী আবদুল্লাহ আল মামুন। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

আদেশের পর ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন বলেন, আপিল বিভাগ মামলা বাতিলে লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন। আজকের আদেশে আমরা সন্তুষ্ট নই। বিচারিক আদালতে আমরা এই মামলার শুনানিতে আইনি যুক্তিতর্ক তুলে ধরবো।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আইনজীবী মো. খুরশিদ আলম খান বলেন, আজকের আদেশে আইনের বিজয় হয়েছে। এই মামলাটি বিচারিক আদালতে অভিযোগ গঠনের পর্যায়ে রয়েছে। আমরা দ্রুত এই মামলায় অভিযোগ গঠনের আবেদন জানাবো।

প্রসঙ্গত, ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ড. ইউনূসসহ চার জনের বিরুদ্ধে এ মামলা করেন। মামলায় ইউনূস ছাড়াও এমডি মো. আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহানকে আসামি করা হয়। এতে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা ও গণছুটি নগদায়ন না করায় শ্রম আইনের ৪-এর ৭, ৮, ১১৭ ও ২৩৪ ধারায় অভিযোগ আনা হয়। পরে ওই মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন ড. ইউনূস। একই বছরের ১২ ডিসেম্বর মামলার কার্যক্রম স্থগিত করে রুল দিয়েছিলেন হাইকোর্ট।

এরপর রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। ওই আবেদনের শুনানি নিয়ে মামলা বাতিলে জারি করা রুল দুই মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়। এ সময় পর্যন্ত মামলার কার্যক্রম স্থগিত থাকবে। সেই রুলের শুনানি শেষে গত বছরের ১৭ আগস্ট বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি ফাহমিদা কাদেরের হাইকোর্ট বেঞ্চ রুল খারিজ করে দেন। এরপর আপিল বিভাগে যান ড. মুহাম্মদ ইউনূস। বর্তমানে মামলাটি শ্রম আদালতে অভিযোগ গঠন পর্যায়ে রয়েছে। কলকারখানা প্রতিষ্ঠানের আইনজীবী জানান, আপিল বিভাগের রায়ের কপি হাতে পেলে ড. ইউনূসের বিচার শুরুর আবেদন করা হবে। অন্যদিকে ন্যায়বিচার পাননি বলে দাবি ড. ইউনূসের আইনজীবীর।