বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

রাজধানীতে চালু হচ্ছে ১০০ পরিবেশবান্ধব বিআরটিসি বাস

প্রকাশ: ১০ মে ২০২৩, ৪:১৪ পূর্বাহ্ন আপডেট: ২ মে ২০২৬, ৫:০৪ পূর্বাহ্ন
রাজধানীতে চালু হচ্ছে ১০০ পরিবেশবান্ধব বিআরটিসি বাস

মঙ্গলবার (৯ মে) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেসনালাইজেশনের ২৭ তম সভায় এর সিদ্ধান্ত নেয়া হয়।

সভাশেষে বৈঠকের সিদ্ধান্তের কথা জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

উত্তরের মেয়র আতিকুল ইসলাম জানান, শহর থেকে দ্রুত আন্তঃনগর বাস কাউন্টার সরানো হবে। ৪টি বাস কাউন্টার ঢাকার চারপাশে কাজ চলছে। সব বাসগুলোকে একটা কোম্পানির আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত হয়েছে। কোম্পানির আওতায় পুরাতন কোন বাস চলবে না। সব নতুন বাস নামানো হবে।

সভায় জানানো হয়, ২১ নম্বর রুট ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত ট্রান্স সিলভার বাস চলাচল করে। ‌শর্ত ভঙ্গ করায় এসব বাস জব্দ করা হবে।