মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

যুবলীগ নেতাকে নির্যাতন, সেই ওসি প্রত্যাহার

প্রকাশ: ১২ মে ২০২৩, ২:২৮ পূর্বাহ্ন আপডেট: ১৯ মে ২০২৬, ৬:১১ অপরাহ্ন
যুবলীগ নেতাকে নির্যাতন, সেই ওসি প্রত্যাহার

বৃহস্পতিবার (১১ মে) সকাল সাড়ে ১০টার দিকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। তবে পুলিশ সুপার বলেছেন, প্রশাসনিক কারণে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেনকে প্রত্যাহার করে রংপুর রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়েছে।

জানতে চাইলে পুলিশ সুপার বলেন, প্রত্যাহারের অর্ডারে প্রশাসনিক কারণ উল্লেখ করা হয়েছে। প্রশাসনিক কারণ মানে অনেক কিছু বোঝায়। এছাড়া, অভিযুক্ত আরো চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, গত ২৯ এপ্রিল রাতে শহরের পাবলিক ক্লাব মাঠে অনুষ্ঠিত বৈশাখী মেলা থেকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান পুলককে থানায় ধরে নিয়ে গিয়ে হাতকড়া পরিয়ে ও চোখে কাপড় বেঁধে নির্মমভাবে নির্যাতন করে হাত ভেঙে ফেলেন বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় বুধবার দুপুরে জেলা দায়রা আদালতে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামালসহ পাঁচজন পুলিশের বিরুদ্ধে মামলার আবেদন করেন জেলা যুবলীগের নেতা আসাদুজ্জামান পুলক।

এ ঘটনায় মামলায় আসামি করা হয়- সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন, অপারেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লতিফ, উপপরিদর্শক (এসআই) খোকা চন্দ্র রায় ও মোহাম্মদ হাফিজ এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মোতালেব।