বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ফারুকের চিকিৎসায় বিক্রি করতে হয়েছে ১৫ কোটি টাকার ফ্ল্যাট

প্রকাশ: ১৫ মে ২০২৩, ৭:৫৮ অপরাহ্ন আপডেট: ২৯ এপ্রিল ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
ফারুকের চিকিৎসায় বিক্রি করতে হয়েছে ১৫ কোটি টাকার ফ্ল্যাট

ফারহানা পাঠান বলেন, ব্যাংক অ্যাকাউন্ট শূন্য হয়েছিল। পাশাপাশি স্বজনদের কাছ থেকেও ধার-দেনা করতে হয়েছিল।সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে চিকিৎসা অনেক ব্যয়বহুল, সে জন্য সম্পত্তি বিক্রি করতে হয়েছে। সন্তানরা দেশে থেকে তার বাবার জন্য টাকা পাঠাচ্ছে। সহায়-সম্পত্তি সব চলে গেলেও আফসোস নেই। আপনাদের মিয়া ভাই দ্রুত সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসুক, এটাই একমাত্র চাওয়া। ফারুক তো আমার একার নয়, পুরো বাংলাদেশের। দেশে সবাই তার অপেক্ষায় আছেন।

সে সময় তিনি বলেন, চিকিৎসকরা ফারুককে যখন আইসিইউতে রাখার পরামর্শ দেন ওই সময় আমাদের হাত একেবারে খালি ছিল। অনেক চেষ্টা করে করোনার কারণে উপযুক্ত দামে ফ্ল্যাটও বিক্রি করতে পারছিলাম না। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফারুকের চিকিৎসার জন্য প্রথমেই সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তার দেওয়া টাকা দিয়েই আইসিইউর প্রথম মাসের বিল পরিশোধ করেছি। সে জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতার শেষ নেই।

সে সময় ফারুকের একমাত্র ছেলে রওশন হোসেন পাঠান শরৎ বলেছিলেন, দীর্ঘদিন আব্বু সিঙ্গাপুরে চিকিৎসাধীন। তার চিকিৎসার খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে। ইতোমধ্যে বারিধারার দুটি ফ্ল্যাট বিক্রি করেছি। সেখানে আমরা থাকিনি। এর আগেই বিক্রি করতে হলো। আব্বু হাসপাতালে বেশিদিন থাকলে আরও টাকা লাগতে পারে। স্বজনদের কাছ থেকেও দেনা করেছি। আব্বুর সুস্থতার জন্য শেষ পর্যন্ত চেষ্টা করব। সরকারও সহযোগিতা করেছে, যা প্রয়োজনের তুলনায় কম। যেটুকু সহযোগিতা পেয়েছি, তাতে প্রধানমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ। বিপদের সময় তিনি আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন।

তিনি বলেন, দেশে আসার জন্য ফারুক উদগ্রীব। জমে আছে সংসদীয় এলাকার অনেক কাজকর্ম। দেশে ফিরে কাজগুলো সারবেন বলেছেন।

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে দীর্ঘ দিন ধরে চিকিৎসাসেবা নেন অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ফারুক। সর্বশেষ ২০২০ সালে অক্টোবর মাসের শেষদিকে চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে আসেন তিনি। ২০২১ সালের ৪ মার্চ নিয়মিত চেকআপের জন্য আবারও সিঙ্গাপুর যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। উচ্চ রক্তচাপ, মস্তিষ্ক, স্নায়ুতন্ত্রের নানা সমস্যায় ভুগছিলেন তিনি। ছিল পুরোনো বেশ কিছু শারীরিক জটিলতাও।সোমবার (১৫ মে) সকাল ৮টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান বরেণ্য অভিনেতা ফারুক। তার বয়স হয়েছিল ৭৪ বছর আট মাস।