শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম

এই ঈদে বানিয়ে ফেলুন নারিকেলি পোলাও

প্রকাশ: ২ মে ২০২২, ৯:৩২ অপরাহ্ন আপডেট: ৬ মে ২০২৬, ৮:০৬ পূর্বাহ্ন
এই ঈদে বানিয়ে ফেলুন নারিকেলি পোলাও

তৈরি করতে যা লাগবে

বাসমতী চাল- ২ কাপ

নারকেল দুধ- ২ কাপ

লবণ- স্বাদমতো
চিনি- আধা কাপ
তরল দুধ- ১ কাপ
কোরানো নারিকেল- ১-৪ কাপ
কাজু-কিশমিশ-আমন্ড কুচি- আধা কাপ
গরম মসলা গুঁড়া- আধা চা চামচ 
আদা কুচি- ১ চা চামচ
কাঁচা মরিচ কুচি- ১ চা চামচ
আস্ত গোল মরিচ- পরিমাণমতো
ছোট এলাচ- ৩-৪টি
শাহিজিরা- ১ চা চামচ
তেজপাতা- ২-৩টি
ঘি- আধা কাপ।

যেভাবে তৈরি করবেন

চাল ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখুন। এবার চুলায় রান্নার হাঁড়ি বসিয়ে তাতে ঘি গরম করুন। ঘি গরম হলে তাতে দিয়ে দিন গোল মরিচ, ছোট এলাচ, শাহিজিরা, তেজপাতা ও আদা কুচি। সামান্য ভাজা হলে তাতে পানি ঝরানো চাল দিয়ে নাড়তে থাকুন। এরপর তাতে মেশান নারিকেল দুধ, তরল দুধ ও লবণ। এবার কিছুক্ষণের জন্য ঢেকে দিন। সেদ্ধ হয়ে গেলে তাতে মেশান চিনি, গরম মসলা গুঁড়া, কাজু বাদাম, কিশমিশ, আমন্ড কুচি ও কাঁচা মরিচ। এবার ঢেকে দিয়ে অল্প আঁচে আরও কিছুক্ষণ রান্না করুন। নামানোর আগে উপরে কোরানো নারিকেল ছড়িয়ে দিন।