বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

১০ দফা দাবিতে বিএনপির পদযাত্রা শুরু

প্রকাশ: ১৭ মে ২০২৩, ১১:০২ অপরাহ্ন আপডেট: ২৬ এপ্রিল ২০২৬, ৪:৪৬ পূর্বাহ্ন
১০ দফা দাবিতে বিএনপির পদযাত্রা শুরু

জানা গেছে, মহানগর উত্তর বিএনপির উদ্যোগে রাজধানীর উত্তর বাড্ডা সুবাস্তু ভ্যালি টাওয়ারের সামনে থেকে শুরু করা পদযাত্রাটি রামপুরা হয়ে মালিবাগ আবুল হোটেল মোড়ে গিয়ে শেষ হবে।

এতে মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনা ও আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

একই সময়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি বাসাবো বালুর মাঠ থেকে পদযাত্রা শুরু করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এটি মালিবাগ কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ করবে।

এতে মহানগর দক্ষিণ বিএনপি সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনা ও আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।