বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

টিকটিকি গলায় কান উৎসবে ঊর্বশী!

প্রকাশ: ১৮ মে ২০২৩, ১০:০৯ অপরাহ্ন আপডেট: ২ মে ২০২৬, ৫:৪৩ পূর্বাহ্ন
টিকটিকি গলায় কান উৎসবে ঊর্বশী!

ফ্যাশনপ্রেমি বলিউড সুন্দরী উর্বশী রাউতেলা এবার কানে লাল গালিচায় টিকটিকির জন্য ভাইরাল হয়েছেন। বুধবার সকালে সামাজিক মাধ্যমে তার কান চলচ্চিত্র উৎসব ২০২৩-এর প্রথম লুক দেখান।

গোলাপি বল গাউনে ডিজনি প্রিন্সেসের লুকে ধরা দিলেন ঊর্বশী। কিন্তু তার গলায় চোখ যেতেই অবাক নেটিজেনরা। অফ শোল্ডার গাউনের সঙ্গে গলায় টিকটিকি জড়িয়ে হাজির নায়িকা। সঙ্গে কানেও টিকটিকি দুল।

গত বছর কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম এডিশনেও অংশ নিয়েছিলেন অভিনেত্রী। গোলাপি গাউনে নিজের একগুচ্ছ ছবি ও ভিডিও এদিন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন এ সুন্দরী। সেই লুক দেখে হাসির রোল নেটপাড়ায়। ঊর্বশীকে নিয়ে রীতিমতো ট্রল করছেন নেটিজেনরা।