বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

জনগণের প্রতিবাদ পুলিশ দিয়ে দমন করছেন ওবায়দুল কাদের

প্রকাশ: ২৩ মে ২০২৩, ১২:১৫ পূর্বাহ্ন আপডেট: ২ মে ২০২৬, ৭:২৪ পূর্বাহ্ন
জনগণের প্রতিবাদ পুলিশ দিয়ে দমন করছেন ওবায়দুল কাদের

সোমবার (২২ মে) এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এ্যাব) উদ্যোগে রাজধানীর বনানীতে গোল্ডেন টিউলিপ হোটেলে ‘দেশের জ্বালানি খাতে অমানিশা: লুটপাট আর অরাজকতার চালচিত্র’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় তিনি বলেন, এখন আবার সেই একই ষড়যন্ত্র করছে ও প্রচার করছে সরকার। তাই দেশে অবস্থানরত বিভিন্ন দূতাবাস সেই ভয়ে তাদের নাগরিকদের সতর্ক করছে।

পাতানো নির্বাচনে দেশের মানুষ আর পা দেবে না বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন,আওয়ামী লীগ নব্য বর্গি, তারা সব লুটপাট করে নিচ্ছে। এদের উদ্দেশ্য যেনতেনভাবে ক্ষমতায় থাকা। তাদেরকে ক্ষমতায় থাকতে হবে। এ দেশের মানুষকে বোকা বানানোর জন্য তারা ভিন্ন ভিন্ন প্রচারণা করে যাচ্ছে। বলছে, নির্বাচন সুষ্ঠু হবে, কিন্তু নির্বাচন শুরুই হয়নি অথচ গতকাল (রবিবার) রাতে বিএনপি নেতা মজনুকে তুলে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ।

তিনি আরো বলেন, হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে যাচ্ছে দেশের। দেশকে ফোকলা করে দিচ্ছে সরকার। ঋনের বোঝা এতটাই বেশি যে আগামীতে তা পুরন করা যাবে কিনা সন্দেহ আছে। এর ফলে গ্রোথ এতো নিচে নেমে আসবে যে দেশ একটা ব্যর্থ রাষ্ট্র পরিণত হবে। এটা আমার কথা না, এটা দেশের নামকরা অর্থনীতিবিদদের কথা।

লুটপাট করতে আবার ক্ষমতায় থাকতে চায় অভিযোগ করে তিনি বলেন, কিন্তু তা আর হবে না। পাতানো নির্বাচনে দেশের মানুষ আর পা দেবে না। এই লুটেরা ও ভোট চোরদের সরাতে না পারলে দেশের অস্তিত্ব থাকবে না। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে নির্বাচন হবে না। সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে সব দেশপ্রেমিক দল এক হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, দেশের অর্থনীতি দ্রুত রসাতলে যাচ্ছে, ক্ষমতাসীনরা শুধুমাত্র উন্নয়নের নামে মিথ্যা কথার মাধ্যমে জনগণকে ধোকা দিচ্ছে। ঋণের টাকা পরিশোধ শুরু হলে অবস্থা আরো সংকট তীব্র হবে। গোটা রাষ্ট্রকে তারা পরিকল্পিতভাবে ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিণত করার ষড়যন্ত্র করছে। এটাই মূলত এই সরকারের উদ্দেশ্য।

এ্যাবের সভাপতি রিয়াজুল ইসলাম রিজুর সভাপতিত্বে ও কেএম আসাদুজ্জামান চুন্নুর পরিচালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এ্যাবের মহাসচিব আলমগীর হাসিন আহমেদ। সেমিনারে আরো বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপ-উপাচার্য (প্রোভিসি) অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক সেলিম ভুঁইয়া, ঢাবি সাদা দলের আহ্বায়ক লুৎফর রহমান, ইউট্যাবের প্রেসিডেন্ট এবিএম ওবায়দুল ইসলাম প্রমুখ।