বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

সায়েন্সল্যাব এলাকায় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ায় পণ্ড হয়ে গেছে ঢাকা দক্ষিণ বিএনপির পদযাত্রা কর্মসূচি। দুপুর দুইটায় ধানমন্ডিতে বাংলাদেশ মেডিকেল কলেজের সামনে থেকে এ পদযাত্রা শুরু হয়। পদযাত্রা কর্মসূচিটি সাত মসজিদ রোড, রাইফেল স্কয়ার, ঢাকা সিটি কলেজ, সায়েন্সল্যাব, বাটা সিগন্যাল ও কাঁটাবন মসজিদের সামনে গিয়ে শেষ হওয়ার কথা ছিল। বিকেল চারটার কিছু আগে পদযাত্রা নিয়ে নেতাকর্মীরা ঢাকা সিটি কলেজের সামনে পৌঁছালে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। বিকেলে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে ও পুলিশ বিএনপির নির্বাহী কমিটির সদস্য রবিউল ইসলাম রবিসহ বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে।
উচ্চ আদালতের নির্দেশনাকে অধীনস্থ আদালত ও সরকারের অবজ্ঞা, গায়েবি মামলায় নির্বিচারে গ্রেপ্তার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, লোডশেডিং, সরকারের দুর্নীতির প্রতিবাদে এই কর্মসূচি পালন করছে বিএনপি।

