বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে আ.লীগ-বিএনপি-জাপা নেতারা

প্রকাশ: ২৫ মে ২০২৩, ৯:১৫ অপরাহ্ন আপডেট: ২৬ এপ্রিল ২০২৬, ৪:৪৮ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে আ.লীগ-বিএনপি-জাপা নেতারা

সকাল বেলা ১১টা ৫০ মিনিটে রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে প্রধান তিন রাজনৈতিক দলের নেতাদের বৈঠকটি শুরু হয়।

বৈঠকে আওয়ামী লীগ নেতাদের মধ্যে রয়েছেন দলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ও সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. এ আরাফাত।

বিএনপি নেতাদের মধ্যে রয়েছেন, দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। জাতীয় পার্টির পক্ষ থেকে উপস্থিত রয়েছেন দলের মহাসচিব অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু এবং প্রেসিডিয়াম সদস্য মেজর রানা।