মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বিএনপি নেতা চাঁদ পাঁচদিনের রিমান্ডে

প্রকাশ: ২৬ মে ২০২৩, ১২:৫৪ পূর্বাহ্ন আপডেট: ২৪ মার্চ ২০২৬, ৭:১৪ পূর্বাহ্ন
বিএনপি নেতা চাঁদ পাঁচদিনের রিমান্ডে

বৃহস্পতিবার আবু সাঈদ চাঁদকে রাজশাহীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক মাহবুব আলমের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি নিয়ে আদালত পাঁচ দিনের মঞ্জুর করেন।

এর আগে, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে প্রাইভেটকারে চড়ে পালানোর সময় গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় শিবপুর উচ্চবিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত এক জনসভায় আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকি দিয়ে বক্তব্য দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়।
গত রোববার আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ বাদী হয়ে পুঠিয়া থানায় একটি মামলা করেন। ঐ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।