গাজীপুর সিটির মাধ্যমে সরকার সুষ্ঠু নির্বাচন দেখানোর চেষ্টা করেছে: খসরু

শুক্রবার (২৬ মে) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ দাবি করেন তিনি।
এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণমাধ্যমের যতটুকু স্বাধীনতা আছে, তা ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে দমন করছে সরকার। সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদনের মধ্যে এমন কিছু আছে, যা প্রকাশ করতে ভয় পায় সরকার।
এর আগে সংক্ষিপ্ত সভা শেষে জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলনের মাধ্যমে ডিআরইউ-এর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করা হয়। পরে একটি র্যালি বের করা হয়।

