মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

দ্রুতই ‘সব শঙ্কা’ কেটে যাবে: মহিউদ্দিন

প্রকাশ: ২৮ মে ২০২৩, ৫:৩৩ অপরাহ্ন আপডেট: ১৭ এপ্রিল ২০২৬, ৬:১২ পূর্বাহ্ন
দ্রুতই ‘সব শঙ্কা’ কেটে যাবে: মহিউদ্দিন

শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, পাকিস্তান আমলে যুক্তরাষ্ট্র যেতে ইমিগ্রেশন করতে ৪০ দিনের মতো সময় লাগত। এখন তা আর লাগবে না। ব্যবসা সহজীকরণের স্বার্থেই এমন সব সিদ্ধান্ত। সুতরাং তারা যেমন ব্যবসা করতে চায়, আমরাও ব্যবসা করতে আগ্রহী।

তিনি বলেন, আমরা সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কথা বলেছি। তারা আমাদের রাশিয়া নিয়ে আপত্তি জানিয়েছে। আমাদের রাশিয়ার কাছ থেকে সরে আসতে বলেছে। আমরাও তাদের বোঝাতে চেষ্টা করেছি যে, ঐতিহাসিকভাবে রাশিয়ার সঙ্গে আমাদের সুসম্পর্ক। আমরা বলেছি-‘স্বাধীনতা যুদ্ধে রাশিয়া আমাদের সাহায্য করেছে। আমাদের মুক্তিযুদ্ধে তাদের অনেক সৈন্য মারা গেছেন’।

তিনি বলেন, আমরা বোঝানোর পরেও দুর্ভাগ্যবশত তারা যদি নির্ধারিত বিষয় অর্থাৎ নির্বাচনী বিষয়ের উপরে না থেকে অন্যান্য বিষয়ের উপরেও আঘাত হানে- তাহলে সেটা ঠিক হবে না। এটা তাদের জন্যও খারাপ হবে। কারণ আমরা খুব কম দামে তাদের প্রয়োজনীয় আন্তর্জাতিক মানের পণ্য উৎপাদন করে দেই। তাই আমরা ব্যবসায়ী হিসেবে মনে করি, ওরাও যেমন লাভবান হয়, আমরাও লাভবান হই। তাই আমরা আশা করব এ ধরনের ‘সব শঙ্কা’ কেটে যাবে।