২০০৮ সালের পর থেকে দেশে শান্তিপূর্ণ গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে: প্রধানমন্ত্রী

রবিবার (২৮ মে) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মোজাফফর হোসেন পল্টু, সাবেক মুখ্য সচিব কামাল আব্দুল নাসের চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডঃ আরেফিন সিদ্দিক, মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।
এসময় প্রধানমন্ত্রী আগামীতে বঙ্গবন্ধু শান্তি পদক চালুর কথা জানান।

